ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল প্রকাশ, ৮৩.০৪ শতাংশ পাসের হার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / ৯৪৭ বার পঠিত

সারাদেশে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

আজ রোববার (১২ মে) ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।

এবার গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য চার; ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক তিন দুই শতাংশ। এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.২৩%। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৮২.৮০%। জিপিএ ৫ পেয়েছে দশ হাজার ৮২৩ জন। সিলেটে পাসের হার ৮৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯শ ২০ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৪০ শতাংশ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই শিক্ষার পিছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে। এসময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার প্রতি শৃঙ্খলার পাশাপাশি ছেলেমেয়েদের মধ্যে আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। শুধু সাদাসিধে এমএ, বিএ পাস করলেই হবে না, বিশ্ব পরিমন্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষাই সরকার দিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।

শিক্ষায় সরকারের নানামুখী পদক্ষেপের কথাও উল্লেখ করে তিনি বলেন, ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা, সরকার একটা নিয়মের মধ্যে আনতে সক্ষম হয়েছে। স্বাক্ষরতার হার বর্তমানে ৭৬ শতাংশ বলেও জানান। তবে শিক্ষা থেকে ছাত্ররা কেনো কমে যাচ্ছে, তার কারণ খুঁজে বের করার তাগিদ দেন সরকার প্রধান।

ফল জানবেন যেভাবে : ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-এ রেজাল্ট কর্নার-এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এ ছাড়া, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। সেক্ষেত্রে SSC Board name (প্রথম তিন অক্ষর) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2024 Send to 16222

দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

এসএসসির ফল প্রকাশ, ৮৩.০৪ শতাংশ পাসের হার

আপডেটঃ ০২:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪