ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাফা শহরে বড় হামলার ইঙ্গিত ইসরাইলি সেনাদের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / ৯০৭ বার পঠিত

গাজার রাফা শহরে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছে ইসরাইলি সেনারা। এতে আতঙ্কে শহরটি ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে লাখো ফিলিস্তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী গাজার রাফাহ শহরে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী।

সময়ের সাথে সাথে শহরটিতে হামলার তীব্রতা বাড়াচ্ছে তারা। নতুন করে মধ্য রাফায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে দখলদার বাহিনী। এরমধ্যে আতঙ্কে রাফা ছেড়ে তিন লাখ ফিলিস্তিনি আল-মাওয়াসির মানবিক এলাকায় চলে গেছেন।

এখন মধ্য রাফা ছাড়তে লোকজনকে লিফলেট, বার্তা, ফোনকল, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে নির্দেশ দিচ্ছে ইসরাইল।

এদিকে, ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭১ জনে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ইসরাইলি জিম্মিদের আজ মুক্তি দিলে, আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রাফা শহরে বড় হামলার ইঙ্গিত ইসরাইলি সেনাদের

আপডেটঃ ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪