ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে ভারতের চুক্তি স্বাক্ষরে, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি আমেরিকার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / ১০৫৩ বার পঠিত

ইরানে সাথে চাবাহার বন্দর তত্ত্বাবধানের বিষয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন ভারতের বন্দর, নৌ পরিবহন ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সোমবার (১৩ মে) এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে এই প্রথম দেশের বাইরের কোনো বন্দর পরিচালনা করতে যাচ্ছে ভারতীয় কোনো প্রতিষ্ঠান।

তবে, সোমবার এই চুক্তির পরই তীব্র প্রতিক্রিয়া এল আমেরিকার পক্ষ থেকে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তির কথা ভাবে, তাহলে তাদের নিষেধাজ্ঞার আশঙ্কা মাথায় রাখতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সোমবার ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের বন্দর, নৌ পরিবহন ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। কয়েকদিন আগেই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। আর এর কয়েকদিন পরই এমন চুক্তি হলো। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলে ওয়াশিংটন।

সোমবার তেহরানে ইরানের বন্দর পরিচালনার চুক্তি করেছে ভারতীয় প্রতিষ্ঠান ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড ও ইরানের পোর্টস অ্যান্ড ম্যারিটাইম অর্গানাইজেশন। দুই প্রতিষ্ঠানের মধ্যে ১০ বছরের জন্য এই চুক্তি হয়েছে বলে জানা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস।

এই নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের চুক্তির বিষয়ে আমরা অবগত। ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আমার কিছু বলার নেই। এদিকে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তিও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় পড়ে। তবে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে। এবং তা জারি থাকবে।’

বেদান্ত প্যাটেল বলেন, ‘কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা করার কথা ভাবে, তাহলে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সেই কথাটা যেন তারা মনে রাখেন।’

এর আগে রাশিয়ার কাছ থেকে এস৪০০ মিসাইল সিস্টেম কিনেছিল ভারত। তখনও দিল্লিকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ইরানের সঙ্গে ভারতের চুক্তি স্বাক্ষরে, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি আমেরিকার

আপডেটঃ ০২:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪