ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নিবন্ধন পেয়েছে রেনেটার ওষুধ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / ১০২৩ বার পঠিত

শেয়ারবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির ওষুধ নোভেলা-১ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় নিবন্ধন পেয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, রেনাটা লেভোনরজেস্ট্রেল ১.৫ মি.গ্রার প্রাথমিক চালান পাঠিয়েছে। এটি নোভেলা-১ ব্র্যান্ড নামে পরিচিত এবং এটি অস্ট্রেলিয়ায় রেনাটার প্রথম নিবন্ধিত পণ্য। দেশটিতে নোভেলা-১-এর বিতরণ ও বাণিজ্যিকীকরণ করবে রেনাটার অংশীদার নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রেলেশিয়া পিটি লিমিটেড।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রেনাটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ টাকা ৩৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৩ টাকা ৬২ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটার পর্ষদ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নিবন্ধন পেয়েছে রেনেটার ওষুধ

আপডেটঃ ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪