ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৫৮ জেলায় বইছে তাপপ্রবাহ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৩৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • / ৯০০ বার পঠিত

মাঝে কয়েকদিনের বিরতির পর গরম বাড়তে থাকার মধ্যে তাপপ্রবাহ দেশের ৫৮ জেলায় ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকতে ৪৮ ঘণ্টার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৫ মে) সন্ধ্যার বুলেটিনে নতুন করে আরও ১৬ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগের দিন ৪২টি জেলায় মৃদু তাপপ্রবাহের তথ্য দেয় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ৪০ ডিগ্রিতেই ওঠানামা করবে। বুধবার সন্ধ্যার বুলেটিনে বলা হয়, পাবনা, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী ও রংপুর বিভাগের বাকি অংশে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় দিনাজপুরে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাসও এসেছে পূর্বাভাসে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

৫৮ জেলায় বইছে তাপপ্রবাহ

আপডেটঃ ১১:৩৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪