ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনি, নিহত ১

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • / ৯০৭ বার পঠিত

ঝড়ের কবলে পড়ে বিমানে তীব্র ঝাঁকুনিতে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

আজ মঙ্গলবার (২১ মে) সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক বিবৃতিতে হতাহতের এই তথ্য জানানো হয়। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটে মোট ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন।

সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা জানিয়েছে, টার্বুলেন্সের কবলে পড়ার পর বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটি ব্যাংককে ডাইভার্ট করা হয়। যেখানে, বিমানটি মঙ্গলবার (২১ মে) বিকেল পৌনে ৪টায় অবতরণ করে।

সিঙ্গাপুর এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। তারা থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন এবং যাত্রীদের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে।

বিমানটিতে হঠাৎ কী ধরনের ত্রুটি দেখা দেয়, এ বিষয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষ স্পষ্ট কিছু বলেনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনি, নিহত ১

আপডেটঃ ০৬:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪