ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে সবশেষ যা জানা গেল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / ৮৭২ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ (শনিবার) বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে।

আজ শনিবার (২৫ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশের ওপর দিয়ে ঘূর্নিঝড়টি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুর নাগাদ এটি বাংলাদেশ অতিক্রম করতে পারেও বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজ সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। ফলে, দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়। মাছ ধরার যানগুলোকেও গভীর সমুদ্রে না যাওয়া এবং দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কারণে উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে আজ থেকেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। সাথে থাকবে দমকা ও ঝড়ো হাওয়া। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগরও বর্তমানে উত্তাল রয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে সবশেষ যা জানা গেল

আপডেটঃ ১২:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪