ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৫৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / ৮৭৫ বার পঠিত

স্থলভাগে উঠার পর ‘প্রবল ঘূর্ণিঝড়’ রেমাল দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পূর্বদিকে এগিয়ে দুর্বল হয়ে যেতে পারে।

আজ সোমবার (২৭ মে) সকালে এক বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। গত ৬ ঘণ্টায় রেমাল ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর দিকে এগিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, কয়রা ও খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে মঙ্গলবার (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত

আপডেটঃ ১১:৫৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪