ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / ৮৭৩ বার পঠিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপের ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় তৃতীয় ধাপে সারাদেশে ৩০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মে) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় তৃতীয় ধাপে সারা দেশে ৩০০ প্লাটুন (এক প্লাটুনে ৩০ থেকে ৪০ সদস্য) বিজিবি মোতায়েন করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ২৯ মে অনুষ্ঠাতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার-এর আওতায় ২৭ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেটঃ ০৬:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪