ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এখন চলছে গণনা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / ৯৯২ বার পঠিত

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ।

আজ বুধবার (২৯ মে০ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৮৭টি উপজেলায় বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

সারা দেশে শান্তপূর্ণভাবে সুষ্ঠুভাবে এ ভোট অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও রিমালের কারণে ২২টির ভোট স্থগিত করা হয়েছে। এ ধাপে মোট ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হয়।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, এই ধাপে মোট এক হাজার ১৫২ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ধাপে চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন; অর্থাৎ মোট ১২ জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এখন চলছে গণনা

আপডেটঃ ০৬:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪