ঢাকা
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০২:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ৮৯২ বার পঠিত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। এরইমধ্যে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
এর আগে, শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। ততক্ষণে ওই ক্যাম্পের ৩ শতাধিক শেড পুড়ে ছাই হয়ে গেছে।
ট্যাগঃ
কক্সবাজার ফায়ার সার্ভিস কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ৭ ইউনিট










