ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের জরুরি অবতরণ, মুম্বাইয়ে বোমা হামলার হুমকি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / ৯৩১ বার পঠিত

ভারতে বোমা হামলার হুমকি পাওয়ার পর চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান জরুরি অবস্থায় অবতরণ করেছে।

আজ শনিবার (১ জুন) দ্য মুনসিফ ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বলেছে, ৬ই ৫৩১৪ ফ্লাইটটি চেন্নাই থেকে মুম্বাই যাচ্ছিল। মুম্বাই বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইটটিতে পরীক্ষা নিরীক্ষা চলছিল।

ইন্ডিগো এয়ার বলেছে, অবতরণের পর ক্রুরা প্রোটোকল অনুসরণ করছেন। বিমানটিকে নিরাপত্তা গাইডলাইন অনুযায়ী বিচ্ছিন্ন পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব যাত্রীকে নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা তল্লাশি শেষে তা মূল টার্মিনালে নিয়ে যাওয়া হবে।

এর একদিন আগে ভিস্তারার একটি ফ্লাইটে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। পরে দেখা যায় তা ভুয়া।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বিমানের জরুরি অবতরণ, মুম্বাইয়ে বোমা হামলার হুমকি

আপডেটঃ ০৩:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪