ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে দুই বিমানের সংঘর্ষে প্রাণ গেল পাইলটের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / ৯৪৮ বার পঠিত

পর্তুগালের দক্ষিণাঞ্চলে একটি এয়ার শো চলাকালীন মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে এ দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন।

এদিকে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ এবং এরপর সেগুলোর নিচে পড়ে যাওয়ার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আজ রোববার (০২ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এ ঘটনার একটি ভিডিও একজন দর্শক ধারণ করেছেন। পরে তিনি সেটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, আকাশে ছয়টি বিমান একসঙ্গে উড়ছে। এদের মধ্যে থেকে হঠাৎ একটি বিমান আরেকটির গায়ে ধাক্কা দেয়। এতে বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়।

বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেন, বিমান দুর্ঘটনায় একজন স্প্যানিশ নাগরিক মারা গেছেন। তিনি দুর্ঘটনা কবলিত একটি বিমানের পাইলট ছিলেন। আরেকজন আহত পাইলট পর্তুগিজ নাগরিক। তিনি কিছুটা আঘাত পেয়েছেন। বেজা হাসপাতালে নেওয়ার আগে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো এটিকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা বলেছেন, এ এয়ার শো আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল। সবাই এই আনন্দ ভাগ করে নেবে। তবে এটি এখন বেদনার মুহুর্তে পরিণত হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পর্তুগালে দুই বিমানের সংঘর্ষে প্রাণ গেল পাইলটের

আপডেটঃ ০৪:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪