ঢাকা
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
ঈদুল আজহার পর নতুন সূচিতে চলবে সরকারি অফিস
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- / ৮৮৬ বার পঠিত
দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হচ্ছে। আসন্ন ঈদুল আজহার পরে এই অফিস সময় সীমা কার্যকর হবে।
আজ সোমবার (০৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই অফিস সময়সূচি ঠিক করেছে মন্ত্রিসভা।
গত বছরের ১৫ নভেম্বর থেকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্থারণ করা হয়।
এর আগে, গত বছরের ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিস ৮টা থেকে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়।
ট্যাগঃ
আসন্ন ঈদুল আজহার ঈদুল আজহার পর নতুন সূচিতে চলবে সরকারি অফিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের বৈঠক










