ঢাকা
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর্মসূচি নিয়ে মাঠে নামছে ১৪ দল
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০২:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / ৯৩০ বার পঠিত
ঈদের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা কর্মসূচি নিয়ে মাঠে নামবে ১৪ দল। এই কর্মসূচি থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে নানা পরামর্শ দেয়া হবে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
আজ মঙ্গলবার (০৪ জুন) দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে এই নেতার বাসায় ১৪ দলীয় জোটের সভা শেষে তিনি এ কথা জানান।
আমির হোসেন বলেন, ১৪ দল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আদর্শ দল হিসেবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে যাবে। আগামীতেও ১৪ দল একত্রে কাজ করে যাবে, দল একত্রিত আছে, থাকবে।
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গেও এ সময় কথা বলেন তিনি। বলেন, বেনজীরের বিরুদ্ধে তদন্ত চলমান আছে। তার বিরুদ্ধে সরকার আইনানুগব্যবস্থা নেবে।
ট্যাগঃ
১৪ দলীয় জোট আওয়ামী লীগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর্মসূচি নিয়ে মাঠে নামছে ১৪ দল










