ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ ধাপে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / ৯২৫ বার পঠিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা।

আজ বুধবার (০৫ জুন) বিকেল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টা থেকে দেশের ৬০ উপজেলার ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। চতুর্থ ধাপের চূড়ান্ত প্রার্থীদের ফলাফল ঘোষণার মাধ্যমে উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে।

এর মধ্যে প্রথম চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে তথ্য পাওয়া গেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।

তিনি বলেন, ২৬ জেলায় ৬০ উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব বলেন, এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল। তবে ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া তিনজনকে জরিমানা করা হয়েছে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা বজায় রাখতে ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ১৬৬ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

এবার দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হয়েছে। এর আগের তিন ধাপে ৩৮২টি উপজেলায় ভোট সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের ২০টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।

আগামী ৯ জুন ভোট অনুষ্ঠিত হবে স্থগিত ওই উপজেলাগুলোতে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

চতুর্থ ধাপে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

আপডেটঃ ০৫:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪