নারায়ণগঞ্জের জাহাজের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
- আপডেটঃ ০৫:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / ৮৪২ বার পঠিত
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন।
আজ বুধবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুরে ওই ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফতুল্লা বাজারের পাশেই ঘটনাস্থলে প্রথমে চারটি গেলেও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয় বলে জানায় ফায়ার সার্ভিস। প্রায় আধাঘণ্টার চেষ্টার পর বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগুন লাগ জাহাজে তেলের ড্রাম ভর্তি ছিল। আগুনে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হতে শুরু। আর আগুন লাগার সঙ্গে সঙ্গে কালো ধোয়ায় ছেয়ে যায় চারিদিক। ড্রাম বিস্ফোরণের বিকট আশপাশের বিভিন্ন স্থাপনা কেঁপে উঠে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই জাহাজে চার শ্রমিক ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এদের তিনজন সাঁতরে কিনারে উঠে পড়েন। একজন নিখোঁজ থাকেন। তারই মরদেহ উদ্ধার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ডিপোর জেটির সংলগ্ন নদীতেই আগুনের ঘটনা ঘটেছে। ডিপো থেকে তেলের ড্রাম নিয়ে ওই জাহাজ বরিশালে যাচ্ছিল বলে সাংবাদিকদের জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।
জাহাজটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল বলেও জানান তিনি। এর প্রায় সব ড্রামই বিস্ফোরিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।










