ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে ৩৪ বাচ্চাসহ রাসেলস ভাইপার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / ৮৫৫ বার পঠিত

মাদারীপুরের শিবচরে বাদাম ক্ষেত থেকে ৩৪টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

গতকাল বুধবার (২৬ জুন) দুপুরে জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক সাদেক আলী মুন্সি কয়েকজন দিনমজুরসহ বাড়ির পাশে বাদাম তুলতে যান। এ সময় ক্ষেতে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে তারা লাঠি দিয়ে সাপটিকে আঘাত করলে সাপটির পেট ফেটে যায়।

তারা আরও জানান, আঘাতের পর সাপটির পেট থেকে অসংখ্য বাচ্চা বের হয়ে আসে। পরে ৩৪টি বাচ্চাকেও পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মাদারীপুরে ৩৪ বাচ্চাসহ রাসেলস ভাইপার

আপডেটঃ ০৩:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪