ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিরােপা জিতে আইসিসির চেয়ে বেশি পুরস্কার পাচ্ছে ভারতীয় দল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / ৮৬০ বার পঠিত

বিশ্বকাপ জিতে আনন্দের জোয়ারে ভাসছেন রোহিত শর্মারা। দেড় যুগের অপেক্ষা শেষে ভারত জিতেছে আরাধ্য টি-টোয়েন্টি শিরোপা। সেই আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে আইসিসির মোটা অঙ্কের পুরস্কার। তবে এখানেই শেষ নয়, বিশ্বকাপ জেতা দলের জন্য শতকোটি রুপি (ভারতীয় মুদ্রা) নিয়ে প্রস্তুত ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সচিব জয় শাহ ১২৫ কোটি রুপি দেওয়ার কথা ঘোষণা করেছেন।

জয় শাহ বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। পুরো প্রতিযোগিতা জুড়ে এই দল দারুণ প্রতিভা, ইচ্ছাশক্তি ও খেলোয়াড়ি মানসিকতা দেখিয়েছে। এই দারুণ কীর্তির জন্য দলের সব ক্রিকেটার, কোচ ও স্টাফকে শুভেচ্ছা।

বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মাঠেই ছিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। বিশ্বকাপ জেতার পর অধিনায়ক রোহিতের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন তিনি। মাঠে ক্রিকেটারদের সঙ্গে উল্লাস করেন। বিরাট, রোহিত, হার্দিক পান্ডিয়া ও কোচ দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। পরে সাজঘরে গিয়ে সূর্যকুমার যাদবকে ম্যাচসেরা ক্যাচের পুরস্কারও দেন জয় শাহ।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ ফাইনাল ম্যাচ জেতায় পুরস্কার হিসাবে রোহিতরা পেয়েছেন ২৪ লাখ ৫০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ২০ কোটি ৩৬ লাখ রুপি। আইপিএলের চেয়েও বেশি টাকা পেয়েছেন রোহিতরা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শিরােপা জিতে আইসিসির চেয়ে বেশি পুরস্কার পাচ্ছে ভারতীয় দল

আপডেটঃ ০২:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪