ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে রাসেলস ভাইপার আতঙ্ক

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / ৯৭৩ বার পঠিত

রাজধানীর মিরপুরে রাসেলস ভাইপার আতঙ্ক দেখা দিয়েছে। আজ সোমবার (০১ জুলাই) বেলা সাড়ে ১১টায় মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাসেলস ভাইপার সদৃশ একটি সাপ মারা হয়। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, শাহ আলী থানার এসআই শাহিদুল ইসলামের চিড়িয়াখানা রোডের বাসার বাথরুমে রাসেলস ভাইপারের একটি বাচ্চা দেখা যায়। পরে সাপটি পিটিয়ে মারা হয়। এ সময় শাহিদুল থানায় ডিউটিতে ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সকালে ডিউটিতে থাকা অবস্থায় আমার স্ত্রী ফোন করে বলে বাথরুমে একটি সাপের বাচ্চা দেখে পিটিয়ে মারা হয়েছে। আমি সাপের ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলি। সাপ দেখে মনে হলো এটি রাসেলস ভাইপারের বাচ্চা। দেখতে হুবহু রাসেল ভাইপারের মতো। পরিচিত অনেকে দেখে নিশ্চিত হয়েছেন এটি রাসেলস ভাইপার। সাপের ছবি ফেসবুকে দেওয়ার পর অনেকে রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন।

সাপটি কোথায় জানতে চাইলে তিনি বলেন, এটা তো বাচ্চা সাপ। মারার পর সাপটি কাক নিয়ে গেছে।

শাহ আলী থানার ওসি তারিকুজ্জামান বলেন, থানার এক কর্মকর্তার বাসায় সাপ পাওয়া গেছে। সাপটির ছবি আমিও দেখেছি। তবে রাসেলস ভাইপার কিনা নিশ্চিত না।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রাজধানীতে রাসেলস ভাইপার আতঙ্ক

আপডেটঃ ০৫:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪