ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়ি ঘেরাও

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / ৮৯৫ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আজ মঙ্গলবার (০২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় অবস্থিত ওই বাড়িটি ঘেরাও করে এটিইউ’র একটি অভিযানিক দল।

এন্টিটেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার (অপারেশন) সানোয়ার হোসেন জানান, গত ৫ জুন নরসিংদী থেকে এক জঙ্গিকে আটক করা হয়। গত ১ জুলাই কক্সবাজার থেকে এক নারীকেও আটক করা হয়।

তাদের দেয়া তথ্য মতে, রূপগঞ্জে বরপা আড়িয়াবো এলাকায় সৌদি প্রবাসী জাকিরের চারতলা বাড়িতে একাধিক জঙ্গি থাকার কথা রয়েছে বলে তারা ধারনা করছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে পুরো বাড়ি ঘেরাও করে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিতরে তল্লাশি চালাচ্ছে। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়ি ঘেরাও

আপডেটঃ ০৩:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪