ঢাকা
,
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে আর্জেন্টিনা
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০৫:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ৯৬৫ বার পঠিত
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি আর্জেন্তিনার। অনুশীলনে ফিরলেন অধিনায়ক লিওনেল মেসি। টেক্সাসের হিউস্টনে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর।
শুক্রবার (০৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা রয়েছে। গত ২৫ জুন চিলিকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে উরুতে চোট লেগেছিল মেসির। যে কারণে মেসি পেরু ম্যাচে খেলতে পারেননি। সেই ম্যাচে অবশ্য মেসিকে ছাড়াই ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল আর্জেন্টিনা।
তবে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন মেসি। দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ৩৭ বছর বয়সি মেসি খেলার জন্য প্রস্তুত আছেন। তিনি অনুশীলন শুরু করেছেন। চলতি ইউরোয় অবশ্য এখনও গোল করতে পারেননি মেসি।
ট্যাগঃ
অধিনায়ক লিওনেল মেসি আর্জেন্টিনা ইকুয়েডর কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে আর্জেন্টিনা










