ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে ২০০ রকেট ছুড়েছে হিজবুল্লাহ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / ৮১৬ বার পঠিত

জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে দুই শতাধিক রকেট ছুড়েছে ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গতকাল বুধবার (০৩ জুলাই) হিজবুল্লাহ কমান্ডার মুহাম্মদ নিমাহ নাসেরকে হত্যা করে ইসরাইল। তার জবাবে এ রকেট হামলা চালানো হয়।

‘হজ আবু নিমাহ’ নামেও পরিচিত ছিলেন নাসের। তিনি সংগঠনটির তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

হিজবুল্লাহ ও ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান লড়াই ও বাগাড়ম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব মধ্যস্থতাকারীরা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধে হুমড়ি খেয়ে পড়েছেন।

বুধবার (০৩ জুলাই) লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করে ইসরাইল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওই কমান্ডার নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ইসরাইলে ২০০ রকেট ছুড়েছে হিজবুল্লাহ

আপডেটঃ ০৫:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪