ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে গরম

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / ৯৩০ বার পঠিত

আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে দিনের বেলায় গরম কিছুটা বাড়তে পারে। এছাড়া, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ শনিবার (০৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামী রোববার (০৭ জুলাই) সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই সময়েও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারাদেশে বাড়তে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে গরম

আপডেটঃ ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪