ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / ৯৪১ বার পঠিত

নরসিংদীতে রায়পুরার খাকচকে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে এরা কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে এদের নাম-পরিচায় জানা যায়নি; তবে সবাই পুরুষ।

আজ সোমবার (০৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা পুরুষ। ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে তারা কাটা পড়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।

মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাত আলী ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো.শহিদুল্লা জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

আপডেটঃ ০৩:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪