ঢাকা
,
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
মিয়ানমারে থেকে আসা বিকট শব্দ আতঙ্ক ছড়াচ্ছে টেকনাফে
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০৩:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ৮৭১ বার পঠিত
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে রাতভর বিমান হামলা ও গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। কেঁপে উঠছে হ্নীলা, টেকনাফ সদর, সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত। এতে আতঙ্কে রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।
রোববার (০৭ জুলাই) সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে টেকনাফ সীমান্তের বিভিন্ন অংশে মিয়ানমারের ওপার থেকে গোলার বিকট শব্দ শোনা যায়।
দমদমিয়া সীমান্তে এক বাসিন্দা আমান উল্লাহ রাত দুইটার দিকে জানান, ওপারে প্রচুর গোলাগুলি হচ্ছে। বিকট শব্দে বাড়িঘর কেঁপে উঠছে। শব্দে ঘুম ভেঙে যাচ্ছে বলেও জানান তিনি।
এপারের রোহিঙ্গা নেতারা জানান, মংডু শহর দখল নিতে আরাকান আর্মি মরিয়া। তাদের সঙ্গে জান্তা সমর্থিত বাহিনীর তুমুল লড়াই চলছে। এ লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গারা।
ট্যাগঃ
আরাকান আর্মি জান্তা বাহিনী টেকনাফ সীমান্ত দমদমিয়া সীমান্ত মিয়ানমারে থেকে আসা বিকট শব্দ আতঙ্ক ছড়াচ্ছে টেকনাফে মিয়ানমারের রাখাইন রাজ্যে










