ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটা আন্দোলনে আজ শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে শিক্ষার্থীরা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / ৮৫২ বার পঠিত

সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে আজ সোমবার (০৮ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। চার ঘণ্টার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন শেষে রোববার (০৭ জুলাই) রাতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল রোববার (০৭ জুলাই) দুপুরে একই দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা কলেজের সামনে থেকে নিউ মার্কেট, নীলক্ষেতে ঘুরে সাইন্সল্যাবরি মোড়ে গিয়ে শেষ হয়। পরে কোটা বাতিলের দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

গতকাল বিকেলে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়া সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কোটা আন্দোলনে আজ শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে শিক্ষার্থীরা

আপডেটঃ ০৪:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪