ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪১, তীব্র নিন্দা বাইডেনের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / ৮৩৭ বার পঠিত

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪১ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ ঘটনাকে ‘রাশিয়ার বর্বরতার ভয়াবহ চিত্র’ বলে আখ্যা দিয়েছেন। বাইডেন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার (০৮ জুলাই) ইউক্রেনজুড়ে অন্তত ১৯০ জন আহত হন। এর মধ্যে রাজধানী কিয়েভের শিশু হাসপাতালের কয়েকজনও রয়েছেন। আজ মঙ্গলবার (০৯ জুলাই) ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন শুরুর প্রস্তুতির ঠিক আগেই ইউক্রেনে এ হামলার ঘটনা ঘটল।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা আসবে এবারের ন্যাটো সম্মেলন থেকে। সামরিক জোটটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩২ সদস্য রাষ্ট্র, সহযোগী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ওয়াশিংটনে জড়ো হয়েছেন।

বাইডেন বলেন, রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের শহর ও তাদের নাগরিকদের রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নতুন পদক্ষেপ ঘোষণা করব।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও পশ্চিমা নেতাদের সঙ্গে সুর মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, রাশিয়া সোমবার অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভ, দিনিপ্রো, ক্রিভিই রিহ, স্লোভিয়ানস্ক ও ক্রামাটোরস্কে প্রায় ১০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এ হামলার নিন্দা জানিয়েছেন। এ হামলাকে তিনি ‘হীন কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪১, তীব্র নিন্দা বাইডেনের

আপডেটঃ ০৬:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪