ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা, সাঁজোয়া যান নিয়ে প্রস্তুত পুলিশ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / ৮৯৯ বার পঠিত

কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অনুযায়ী শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া ‘ স্লোগান দেন।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে বৃষ্টির মধ্যেই কর্মসূচি পালনে জড়ো হচ্ছেন তারা।

তবে এদিন সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে উপস্থিতি দেখা যায়নি।

এদিকে শাহবাগ মোড়ে ও এর আশপাশ এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। থানা পুলিশের পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সাঁজোয়া যান নিয়ে প্রস্তুত পুলিশ।

এর আগে, বুধবার (১০ জুলাই) শিক্ষার্থীদের অবরোধে সারা দেশে কার্যত অচল হয়ে পড়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলে। এ সময় সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ৯ম থেকে ১৩তম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার। এবার সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন আন্দোলনকারীরা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শাহবাগে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা, সাঁজোয়া যান নিয়ে প্রস্তুত পুলিশ

আপডেটঃ ০৫:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪