ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় ক্লাস চলাকালে স্কুলের ভবন ধস, নিহত ২১

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / ৮৭৪ বার পঠিত

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ক্লাস চলাকালে একটি দোতালা স্কুল ধসে পড়ে বহু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১২ জুলাই) সকালে দেশটির প্লাথু রাজ্যে এই ঘটনা ঘটে।

নাইজেরিয়ায় প্লাটু রাজ্যে একটি বিদ্যালয়ের ভবন ধসে অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। আটকা পড়েছে আরও প্রায় ১২০ জন। উত্তর-মধ্য নাইজেরিয়ার ওই রাজ্যে দুই তলাবিশিষ্ট বিদ্যালয় ভবনটি ধসে পড়ে। এটি রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজের একটি ভবন।

বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। তবে স্থানীয় একটি টেলিভিশন নিহতের সংখ্যা ১২ জন বলে জানিয়েছে। অন্যদিকে বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় রেডক্রসের এক মুখপাত্র ভবনধসের ঘটনায় অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছেন।

ঘটনাস্থলের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ধসে পড়া ভবনটিকে ঘিরে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন।

প্লাটু রাজ্যের তথ্য কমিশনার মুসা অশোমস এক বিবৃতিতে জানান, বিদ্যালয়ের ভবন ধসে অন্তত ১২০ জন আটকা পড়েছে। আটকা পড়াদের অনেককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে বিদ্যালয়ের ভবনধসের জন্য ‘দুর্বল অবকাঠামো ও নদীর তীরে অবস্থানকে’ দায়ী করা হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নাইজেরিয়ায় ক্লাস চলাকালে স্কুলের ভবন ধস, নিহত ২১

আপডেটঃ ০২:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪