ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৪৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / ৯১৭ বার পঠিত

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে কমেছে বৃষ্টি । চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সব বিভাগেই বিচ্ছিন্নভাবে কম-বেশি বৃষ্টি থাকতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অফিস জানায়, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

আপডেটঃ ১১:৪৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪