ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • / ৮৩২ বার পঠিত

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই ঘটনায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তবে ছয় নিহতের যে তথ্য মিলার দিয়েছেন তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।

স্থানীয় সময় বুধবার (১৭ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এসব কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রয়েছে। আন্দোলনে অন্তত ছয় জন নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তারা নিহত হয়েছেন। আন্দোলনে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর বিশেষভাবে নিষ্ঠুর আচরণ করছে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের সঙ্গে।

ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘এই বিষয়ে (ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করা) আমি নির্দিষ্ট করে কোনো কথা বলব না। শুধু বলব, বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে সহিংসতা হচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজরে রাখছে। প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার বিষয়েও আমরা অব্যাহত আহ্বান জানিয়েছি। একইসঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার বিষয়ে মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতিও আহ্বান জানাই।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

আপডেটঃ ০১:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪