ঢাকা
,
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
সব বোর্ডে তিনদিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০৬:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / ৮৪১ বার পঠিত
চলমান কোটা সংস্কার আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় শিক্ষাঙ্গন উত্তপ্ত। এরই পরিপ্রেক্ষিতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার তিনদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই তিনদিন সারা দেশের সব বোর্ডের পরীক্ষাই স্থগিত থাকবে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এ কথা জানায়। তবে, এসব পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তা জানানো হয়নি।
এর আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবারের (১৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ট্যাগঃ
এইচএসসি ও সমমান পরীক্ষা কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সব বোর্ডে তিনদিনের এইচএসসি পরীক্ষা স্থগিত










