ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাসহ চার জেলায় দুদিন ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • / ৮৬৫ বার পঠিত

ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং বাকি জেলাগুলোর বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু এ কথা জানান।

গত শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রোববার (২১ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি।

এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসেবে টানা পাঁচদিন পর বুধবার আংশিকভাবে খুলে দেওয়া হচ্ছে সরকারি অফিস।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঢাকাসহ চার জেলায় দুদিন ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে

আপডেটঃ ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪