ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ রাজধানীতে ১১ ঘণ্টা কারফিউ শিথিল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • / ৮৪৮ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে জারি করা কারফিউ আরও কিছুটা শিথিল করা হয়েছে। রাজধানী ঢাকায় আজ রোববার (২৮ জুলাই) ১১ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

একই সঙ্গে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলাতেও আজ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। পরবর্তী দুদিন অর্থাৎ সোমবার (২৯ জুলাই) ও মঙ্গলবার (৩০ জুলাই) এ তিন জেলায় সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

গতকাল শনিবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‌যেহেতু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। সে জন্য আমরা আমাদের যে সান্ধ্য আইন, যাকে কারফিউ বলা হয়, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় রোববার, সোমবার ও মঙ্গলবার কারফিউ শিথিল থাকবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। খুব শিগগিরই চেষ্টা করব কারফিউ আরও শিথিল করার জন্য।’

বাকি জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে তাদের নিজ নিজ জেলায় কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ রাজধানীতে ১১ ঘণ্টা কারফিউ শিথিল

আপডেটঃ ১১:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪