ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • / ৯০৮ বার পঠিত

আজ বিকেল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। একই সঙ্গে সকল গ্রাহকরা ৩ দিনের জন্য ৫জিবি করে ডাটা বোনাস পাবেন বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার (২৮ জুলাই) বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন রাত ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

আপডেটঃ ০২:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪