ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কারফিউর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / ৯০৭ বার পঠিত

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই দীর্ঘদিন পর আজ বসছে মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবেরাও উপস্থিত থাকতে পারেন। আন্দোলনের সময় মন্ত্রী-সচিবেরা কে কোথায় ছিলেন, তারা কে কী করেছেন, সে বিষয় আলোচনার পাশাপাশি এখন কী করণীয়, তা নিয়েও মতামত চাওয়া হতে পারে।

জানা গেছে, দেশে চলমান কারফিউ কত দিন চলবে বা কীভাবে চলবে নকল বিষয় নিয়েও আলোচনা হতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠকে।

কারফিউ-পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের এবং তাদের অধীনস্থ দপ্তর ও সংস্থার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেসবের পরিসংখ্যানও চাওয়া হতে পারে আজকের বৈঠকে।

সার্বিক পরিস্থিতি আলোচনা শেষে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে মন্ত্রী-সচিবদের নানা নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে বুধ ও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার।

এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ কারফিউর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে

আপডেটঃ ০১:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪