ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুঁড়িগুঁড়ি বৃষ্টি, স্বস্তি মিললেও ভোগান্তিতে রাজধানীবাসী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / ৮৫৩ বার পঠিত

কয়েকদিন ধরে তীব্র গরমে জনজীবন ত্রাহি অবস্থার মধ্যে আজ রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল থেকেই মেঘলা রয়েছে রাজধানী ঢাকার আকাশ। সেই সঙ্গে হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

ভোর থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও সকাল সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তবে বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন জীবিকার জন্য ঘরের বাইরে বের হওয়া রাজধানীবাসী।

রাজধানীর রামপুরা, মালিবাগ, হাতিরঝিল, বনানী, বারিধারা এলাকার পথঘাট দেখেও সোমবার রাতে বৃষ্টির বার্তা মিলেছে। এতে আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমায় রাতের আবহাওয়া ছিল স্বস্তিদায়ক।

সোমবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গুঁড়িগুঁড়ি বৃষ্টি, স্বস্তি মিললেও ভোগান্তিতে রাজধানীবাসী

আপডেটঃ ১২:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪