ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / ৯০৫ বার পঠিত

কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার (৩০জুলাই) দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে শােক পালন প্রত্যাখান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শােক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তবে এই কর্মসূচি প্রত্যাখান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নতুন ঘোষণায়, ৯ দফা দাবি আদায়ে মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর ও ঠাকুরগাঁওসহ সারাদেশে বিক্ষোভ ও ছাত্রসমাবেশ সফল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীরা।

এতে আরও বল হয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্য রাতে বাসা বাড়িতে রেইড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের ওপর রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের জনসাধারণের কাছে কর্মসূচি সফলে সহযোগিতার আহ্বান জানানো হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আপডেটঃ ০১:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪