ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল থেকে সব অফিস স্বাভাবিক সময়ে চলবে: জনপ্রশাসন মন্ত্রণালয়

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / ৮৪৮ বার পঠিত

দেশব্যাপী কারফিউ জারির মধ্যে অফিস সময়ের স্বাভাবিক সূচিতে পরিবর্তন আনা হয়েছিল।আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। একের পর এক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয় এদিন। পরের দিনও সহিংসতা এবং প্রাণহানি চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, সারাদেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

প্রথমদিন ঢাকায় দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয় জরুরি কাজ করার জন্য। পরদিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে। এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হয়। শুক্র ও শনিবার ঢাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার।

নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘণ্টার বদলে ছয় ঘণ্টা করা হয়। সিদ্ধান্ত হয়, সকাল ৯টা থেকে অফিস খোলা থাকবে বিকাল তিনটা পর্যন্ত। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

অবশেষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চালুর সিদ্ধান্ত গৃহীত হলো।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আগামীকাল থেকে সব অফিস স্বাভাবিক সময়ে চলবে: জনপ্রশাসন মন্ত্রণালয়

আপডেটঃ ০৪:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪