ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ আইজিপির

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • / ৯৫১ বার পঠিত

পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সারাদেশের সব পুলিশ সদস্যকে আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে স্ব-স্ব পুলিশ লাইনস, দপ্তরে, পিওএম, ব্যারাকে ফিরতে হবে।

আজ বুধবার (৭ আগস্ট) বিকেল ৩টায় পুলিশ সদর দপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, আমার ৩০ বছরের চাকরির অভিজ্ঞতা থেকে বলছি- এই মুহূর্তে আপনারা কাজে অংশগ্রহণ করুন। কাজের মাঠে অনতিবিলম্বে ফিরে আসুন। পুলিশ সুপার, তদন্ত কর্মকর্তাগণ কোনো নির্দেশের অপেক্ষায় বসে না থেকে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও করণীয় আইন-বিধির আলোকে প্রতিপালন করে যান। মাঠ পর্যায়ের কমান্ড ফিরিয়ে আনুন।

তিনি বলেন, সবাইকে নিয়ে কাজে নেমে যান। স্থানীয়ভাবে সমাজের ইতিবাচক শক্তি তথা রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাম্প্রতিক আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলুন। কাজের পরিবেশ ফিরিয়ে আনুন। কোনো নিহত বা আহত সহকর্মীর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিশেষ করণীয় থাকলে পুলিশ হেডকোয়ার্টার বা আমাদের নজরে আনুন।

নবনিযুক্ত এ আইজিপি বলেন, মাঠপর্যায়ের দাবি-দাওয়ার বিষয়টি অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং যথাযথ ব্যবস্থাও নেয়া হবে। এই বাংলাদেশ পুলিশের কাছে লাখো কোটি গণতন্ত্র মানা মানুষের প্রত্যাশা অনেক। বিশ্বাস করুন আমরা পারবো। শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশে গণমানুষের আকাঙ্ক্ষার পুলিশ, অহংকারের পুলিশ ও ভালোবাসার পুলিশ হয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা যথাযথ ভূমিকা রাখবো।

আইজিপি ময়নুল ইসলাম বলেন, যে দুর্যোগের মধ্যদিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে- তার উদাহরণ বাংলাদেশ পুলিশের দুইশ বছরের ইতিহাসে সম্ভবত নেই। এ সময় আমাদের দুটো অপশন থাকতে পারে, প্রথম হলো, ক্লান্তি অবশূন্যতা এবং ক্ষোভে ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে নিজের মতো করে ছোটাছুটি করা। আর অপশন দুই হলো, নিজেদের ভুল-ত্রুটি কাটিয়ে উঠে একত্রিতভাবে সুশৃঙ্খলতার সঙ্গে দুর্যোগকে মোকাবিলা করা।

তিনি বলেন, কিছু দুর্বৃত্তের সংঘবদ্ধ আক্রমণের শিকার হয়ে মাঠ, সদর দপ্তর সব পর্যায়ে একটা শূন্যতা দেখা দিয়েছে। সে দুর্যোগ আমরা মোকাবিলা করছি, আমরা চাইলে তা অবশ্যই সাময়িক। আমরা এটা কাটিয়ে উঠবো এবং আবারও আমাদের মর্যাদা নিয়ে সমাজ ও রাষ্ট্রে আমাদের সক্ষমতাকে প্রমাণ করবো।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ আইজিপির

আপডেটঃ ০৬:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪