ঢাকা
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
দুপুরের মধ্যে ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / ৮৫৩ বার পঠিত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৫ জেলায় শনিবার (১০ আগস্ট) দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে । এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শনিবার (১০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়- বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।










