ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে যে বার্তা দিলেন: ভারতীয় হাইকমিশনার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / ৮৪১ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যেতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।

আজ বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তবে শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে কোনো কথা বলেননি প্রণয় ভার্মা। তিনি বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো অ্যাজেন্ডা ছিল না।

প্রণয় ভার্মা বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি।

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে তার দপ্তরে আরও এসেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে যে বার্তা দিলেন: ভারতীয় হাইকমিশনার

আপডেটঃ ০১:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪