ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাকরি হারালেন একাত্তর টিভির শাকিল ও ফারজানা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / ৮৩৫ বার পঠিত

বেসরকারি টিভি চ্যানেল একাত্তর মিডিয়া লিমিটেডের বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৮ আগস্ট এই দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (১৪ আগস্ট) ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একাত্তর মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে গত ৮ আগস্ট এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযাী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ- হেড অব নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হলো।

উল্লেখ্য, শাকিল আহমেদ ও ফারজানা রুপা স্বামী-স্ত্রী। নানা কারণে আলোচিত ছিলেন এই সাংবাদিক জুটি। ২০২১ সালে শাকিল আহমেদের বিরুদ্ধে এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল। রাজধানীর গুলশান থানায় এ মামলা করা হয়েছিল।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

চাকরি হারালেন একাত্তর টিভির শাকিল ও ফারজানা

আপডেটঃ ০৪:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪