ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ছাত্র-জনতার দখলে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৫৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ৯১০ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বর, রাফা প্লাজাসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র-জনতা অবস্থান নেয়।

ভোর থেকেই বঙ্গবন্ধুর বাড়ির সামনে বা আশপাশের এলাকায় কালো পোশাকে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর এবং মেট্রো শপিং মলের সামনে অবস্থান করেন আন্দোলনকারী ছাত্র-জনতা। একটু পরপর মিছিল নিয়ে আশপাশে প্রদক্ষিণ করছেন তারা। কেউ কেউ ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন।

এ ছাড়া ধানমন্ডি ৩২ লেক পাড়ও রয়েছে ছাত্রদের দখলে। তাদের প্রত্যেকের হাতে লাঠি এবং পাইপ রয়েছে।

১৫ আগস্ট উপলক্ষে আজ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে মোবাইল ফোন তল্লাশি করে দেখা হচ্ছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়েও অবস্থান নিয়েছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ছাত্র-জনতার দখলে

আপডেটঃ ১১:৫৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪