ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ৮৩৬ বার পঠিত

দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। একই সাথে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলে।

আজ সোমবার (১৯ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

গতকাল রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ১৯৪ মিলিমিটার। এ ছাড়াও সীতাকুণ্ডে ৮৮, কুমারখালীতে ৮২, যশোরে ৬৩, সন্দ্বীপে ৫৬, কুতুবদিয়া ও বান্দরবানে ৫৬, টেকনাফে ৪৭ ও তেঁতুলিয়ায় ৪৪ মিলিমিটারসহ অনেক অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রাজধানীসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আপডেটঃ ১২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪