ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯৩৭ বার পঠিত

ফেনীতে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, সাতজন নারী ও চারজন শিশু রয়েছে। নিহতদের মধ্যে ২০ জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকি আটজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তবে একাধিক ব্যক্তির দাবি, এখনো তাদের স্বজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় অন্য কয়েকটি সূত্র বলছে, বন্যায় জেলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলার বিভিন্ন স্থানে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় মৃত ওই ২৮ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় অজ্ঞাত তিনজন, সোনাগাজী চারজন এবং ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেনী সদরে ৭ জন, দাগনভূঞায় ৩ জন, ফুলগাজীতে ৭ জন, সোনাগাজীতে ৬ জন, ছাগলনাইয়ায় ৩ জন এবং পরশুরামের ২ জন রয়েছেন।

উল্লেখ্য অতি বৃষ্টি ও ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে জুলাই-আগস্ট মাসে তিনবার বন্যা হয়েছে। সর্বশেষ গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় পরশুরাম, ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এ প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ফেনীতে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮

আপডেটঃ ১২:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪