ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪ শ্রমিকের লাশ উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮৩০ বার পঠিত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর থেকে ভেসে উঠা দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাত আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহও উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- রাজু আহম্মেদ (২২), সবুজ হোসেন (২০) ফারুক হোসেন (১৯) ও মোহাম্মদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়াড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পদ্মার মাঝারদিয়াড় এলাকার ১৬ জন শ্রমিক খানপুর চরে কাজ শেষে ডিঙ্গি নৌকায় পদ্মা পাড়ি দিয়ে বাড়িতে ফিরছিলেন।চর মাঝারদিয়াড়ের কাছাকাছি আসলে পদ্মার তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। ১২ জন শ্রমিক সাঁতরে কূলে উঠতে পারলেও ৪ জন শ্রমিক স্রোতে তলিয়ে যায়। স্বজনরা রাতভর নদীতে পাহারা বসিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করেন।

এদিকে সোমবার দিনভর নদীতে তল্লাশি চালায় রাজশাহী ফায়ার সার্ভিসের তিনটি দল। কিন্তু কাউকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ করেন।

পবা উপজেলার হরিপুর ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যায় উদ্ধার অভিযান করে ফিরে গেলেও স্বজনরা নদীতে মরদেহ খুঁজতে থাকেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে দুইজনের ও রাত ৩টার দিকে খানপুর চর এলাকা থেকে আরও দুজনের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪ শ্রমিকের লাশ উদ্ধার

আপডেটঃ ০১:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪