ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ মাসের মধ্যে সর্বনিম্ন দামে জ্বালানি তেল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮১২ বার পঠিত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় পাঁচ শতাংশ কমায় জ্বালানি পণ্যটির মূল্য ৮ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে।

আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালের দিকে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৩ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে দাম কমেছিল ৪ দশমিক ৯ শতাংশ।

তাছাড়া অক্টোবরের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৬৯ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। আগের দিন এ বেঞ্চমার্কের তেলের দাম কমে ৪ দশমিক ৪ শতাংশ।

ফলে উভয় বেঞ্চমার্কের দামই গত ডিসেম্বরের পর কমে সর্বনিম্ন হয়েছে। মূলত লিবিয়ায় রাজনৈতিক সংকটের সমাধান হচ্ছে এমন প্রত্যাশায় তেলের এই দরপতন বলে ধারণা করা হচ্ছে। কারণ দেশটিতে রাজিনৈতিক অস্থিরতার কারণে উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছিল।

এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক পূর্বাভাসের কারণেও জ্বালানি তেলের চাহিদা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এতে চাপ লক্ষ্য করা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

৮ মাসের মধ্যে সর্বনিম্ন দামে জ্বালানি তেল

আপডেটঃ ০২:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪