আবু সাঈদ হত্যা: চার দিনের রিমান্ডে ২ পুলিশ সদস্য
- আপডেটঃ ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৬৩ বার পঠিত
কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অভিযুক্ত এএসআই আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে রংপুর মেট্রোপলিটন আমলী আদালতে নেওয়া হয়। এ সময় পিবিআই তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় কে গ্রেফতার করে পিবিআই।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
গত ১৮ আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রপলিটন আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯ আগস্ট তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।










